Trending Now

রিমান্ড শেষে কারাগারে সাবেক মুখ্য সচিব নজিবুর

Date:

সংলাপ প্রতিবেদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত।

পল্টন মডেল থানায় করা বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় রিমান্ড শেষে তাকে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। বিচারক সাইফুজ্জামান নজিবুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রুকনোজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৮ ডিসেম্বর আদালত নজিবুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি নিয়ে আদালত আবেদন মঞ্জুর করে।

মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। তার আগে ৭ ডিসেম্বর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালান এবং ভাঙচুর করেন। এ সময় কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায় পুলিশ।

হামলায় মকবুল হোসেন নামে বিএনপি এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে পল্টন থানায় শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

গত ৬ অক্টোবর নজিবুর রহমানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর পল্টন থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

২০১৫ সালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিবের দায়িত্ব দেওয়া হয় নজিবুর রহমানকে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...