Trending Now

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ মাদ্রাসা শিক্ষার্থীর

Date:

ডেস্ক রিপোর্ট : টাঙ্গাইলের মধুপু‌রে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলের চালক ইমাম হাবিবুর রহমান (২০) ও আরোহী মুয়াজ্জিন হাসান শিরাজী (১৮) নিহত হয়েছেন।বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে মধুপুর পাহাড়ি বনাঞ্চলের টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে বড়বাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমাম হাবিবুর রহমান শেরপুর জেলার ঝিনাইগা‌তি উপ‌জেলার শালচুড়া গ্রা‌মের জালাল উদ্দি‌নের ছে‌লে ও মুয়াজ্জিন হাসান শিরাজী টাঙ্গাইলের নাগরপুর উপ‌জেলার মুরাদপ‌ট্টি চুয়া‌লিপাড়া গ্রা‌মের শ‌হিদুল শিকদারের ছে‌লে। তারা মধুপুর উপ‌জেলার কাকরাইদ রামকৃষ্ণবা‌ড়ি মস‌জি‌দের ইমাম-মোয়া‌জ্জিন ছিলেন। এছাড়া তারা দুইজন বড়বাইদ এলাকার জা‌মিয়া ইসলা‌মিয়া সৈয়দ আহম‌াদিয়া দাওরা‌য়ে হা‌দিস মাদ্রসা ও এতিমখানার শিক্ষার্থী ছিলেন। 

স্থানীয়রা জানান, দুইজন মাদ্রাসার শিক্ষার্থী পড়া‌শোনার পাশাপাশি কাকরাইদ রামকৃষ্ণবা‌ড়ি মস‌জি‌দের ইমাম‌তি ও মোয়া‌জ্জি‌নের দা‌য়িত্ব পালন কর‌তেন। ভো‌রে মস‌জি‌দে আযান দেওয়ার জন‌্য মাদ্রাসা থে‌কে তারা মোটরসাইকেল‌ যো‌গে মস‌জি‌দের দি‌কে যা‌চ্ছিলেন। এ সময় বিপ‌রীত দিক থে‌কে আসা পিকআপ তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকে‌লে থাকা মোয়া‌জ্জিন ও ইমাম গুরুতর আহত হন। ‌প‌রে তাদের উদ্ধার ক‌রে ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়ার প‌থে তা‌দের মৃত‌্যু হয়। 

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর জানান, ভোরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক ইমাম ও মোয়াজ্জিনকে উদ্ধার করে ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়ার প‌থে তা‌দের মৃত‌্যু হয়। এ ঘটনায়  পিকআপ জব্দ করা গেলেও চালকও তার সহকারী পালিয়ে গেছেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...