Trending Now

কনসার্ট ঘিরে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল ফ্রি রাখার সিদ্ধান্ত

Date:

বিনোদন ডেস্ক : জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সহায়তার জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইকোস অব রেভল্যুশন’ শীর্ষক কনসার্ট। অনুষ্ঠানটির আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম। আগামী ২১ ডিসেম্বর রাজধানী ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। এতে অংশ নিবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।

এদিন বিনা পারিশ্রমিকে গান গাইবেন পাকিস্তানের এই জনপ্রিয় গায়ক। শুধু তাই নয়, এই কনসার্টের জন্য স্টেডিয়ামের ভাড়াও মওকুফ করেছে সেনাবাহিনী। এবার এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল ফ্রি রাখার সিদ্ধান্ত হয়েছে।

ইতোমধ্যে শুরু হয়েছে কনসার্টের টিকিট বিক্রি। সেখানে শিক্ষার্থীদের জন্য টিকিটের মূল্যে বড় ছাড় রাখা হয়েছে। এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে।

জানা গেছে, ২১ ডিসেম্বর কনসার্টটির জন্য যানবাহন থেকে কোনো টোল আদায় করবে না ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত বনানী, আর্মি গলফ ক্লাব, এয়ারপোর্ট, কুড়িল বিশ্বরোড— এই চারটি প্রবেশপথে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন টোল ফ্রি প্রবেশ করতে পারবে। এই সুবিধার আওতার বাইরে থাকবে মোটরসাইকেল।

এদিন যানজট নিরসনে ও জনদুর্ভোগের কথা চিন্তা করে দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত জাহাঙ্গীর গেট এবং জিয়া কলোনির গেটও খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় গেট দিয়ে শুধু রোগীবাহী অ্যাম্বুলেন্স, রোগীবাহী গাড়ি, বিদেশগামী যাত্রী এবং জরুরি প্রয়োজনে যাতায়াত করা যাবে।

‘ইকোস অব রেভোল্যুশন’-এ রাহাত ফতেহ আলী খান ছাড়াও আরো পারফর্ম করবে দেশি ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা পারফর্ম করবেন। এর বাইরে জনপ্রিয় র‍্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...