কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়ে দিবে আগামী প্রজন্মের নৈতিকতা এই শ্লোগানে” কেন্দুয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও র্যালী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ০৯ ডিসেম্বর সোমবার সকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ পালন উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সাবেক নওপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, উপজেলা দুর্নীতি বিরোধী পরিষদ কমিটির সভাপতি মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে – প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী ও সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক রহিমা আক্তার , উপজেলা নুরুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) উমর কাইয়ুম, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মাইন উদ্দিন, সদস্য সচিব, উপজেলা, উপজেলা সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার বজলুর রহমান ভুইঁয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হারুন অর রশীদ ফারুকী, মাসকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক, নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, সাংবাদিক জিয়াউর রহমান জীবন, সাংবাদিক কোহিনূর আলম প্রমুখ।
পরিচালনা করেন সান্দিকোণা স্কুল এন্ড কলেজের সহকারী প্রভাষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জনাব লুৎফুর রহমান ভুইঁয়া। বক্তব্য রাখেন- কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত ওমর কাইয়ুম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হারুন অর রশীদ ফারুকী, উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু সহ প্রমূখ।
প্রধান অতিথি সহকারী কমিশনার ভূমি বলেন আমরা দুর্নীতি মুক্ত সমাজ গড়তে চাই। যেখানেই দুর্নীতি হবে সেখানেই প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। দুর্নীতি ছেড়ে এই সমাজের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।



