Trending Now

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এসআই রেজাউলের মাদক ও মামলা বাণিজ্য!

Date:

নিজস্ব প্রতিবেদক : অভিযোগ রয়েছে এসআই রেজাউল একটি সাদা প্রাইভেট কারে যার নাম্বার ঢাকা মেট্রো গ ১৩-৩৮৯১ এই গাড়ি দিয়ে নিয়মিত মাদকসহ বিভিন্ন অপকর্ম করে আসছে। এসআই রেজাউল সদর ডিবিতে থাকা অবস্থায় তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের কারণে বিভিন্ন তদন্ত কমিটি গঠন করা হয়। বর্তমানে তিনি তার বন্ধু বোদল ইউনিয়নের সোহেল সোর্স+( সোহেলকে) নিয়ে অপকর্ম আরো বাড়িয়ে দিয়েছে।

সম্প্রতি তার বিরুদ্ধে এ,আই,জি, ক্রাইম সিকিউরিটি সেল, স্বরাষ্ট্র উপদেষ্টা, ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ, পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া বরাবর একাধিক লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয় রেজাউল করিম বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত রয়েছে যেমন মাদক বাণিজ্য, আবাসিক হোটেল থেকে পতিতা ব্যবসার টাকা উত্তোলন, মিথ্যা মামলা করে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ কে হয়রানি, সহ সকল অপকর্ম তার নিজ দায়িতে চলে।

এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য একজন সাংবাদিক এস আই রেজাউল করিম কে ফোন দিলে তিনি সাংবাদিকের সাথে অশুভ আচরণ করেন।

অধিকতর তদন্তে জানা যায়, ঢাকা মেট্রো ঘর ১৩-৩৮৯১ গাড়িটি ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সওদাগর পাড়া মসজিদ রোডের ২৭৯ নং বাড়ির কাজী কফিলুদ্দিনের ছেলে কাজী হাফিজুল ইসলামের। একজন দারগা এরকম প্রকাশ্যে একটি প্রাইভেটকার নিয়ে চলাচলে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

এস আই রেজাউল করিমের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া ডিবিতে থাকাকালীন অবস্থায় নাটাই ইউনিয়নের আমতলী এলাকার একটি বাড়িতে একটি মহিলাকে মারধর করে ও অস্ত্র উচিয়ে ভয় প্রদর্শন এবং ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। যা পরে তদন্ত সাপেক্ষে তাকে নিরস্র করে পানিশমেন্ট প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...