Trending Now

এনায়েতপুরে আ’লীগের হামলায় জেলা বিএনপি উপদেষ্টা সহ আহত ৩

Date:

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বালু ফেলানের পাইপ টাঙ্গানোকে কেন্দ্র করে সিরাজগঞ্জের এনায়েতপুরে আওয়ামীলীগের হামলায় জেলা বিএনপির এক উপদেষ্টা সহ তিন জন আহত হয়েছে। শনিবার সকালের দিকে জালালপুর যমুনা নদীর পাড়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস ছালাম, এনায়েতপুর থানা বিএনপির সদস্য আব্দুল মজিদ, ১নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি স্বপন আলী।

সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আহত আব্দুস ছালাম জানান, এনায়েতপুর-পাচিল সড়ক উন্নয়নে যমুনা নদী থেকে বালু ফেলে কাজ চলছে। এ কাজে টাঙ্গানো পাইপ আওয়ামীলীগ নেতা সাইদুল ও আলম সাধু ভুইয়াদের জমির একটি অংশের পাশ দিয়ে যাওয়ায় সংশ্লিষ্টদের কাছে চাঁদা দাবি করেন। এছাড়া কাজ বন্ধ করে দেয়ার হুমকি দেয়া হয়।

খবর পেয়ে এলাকার লোকজন নিয়ে জনগুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন চলমান রাখতে সরকারি কাজে বাঁধা দিতে নিষেধ করি। এতেই ক্ষিপ্ত হয়ে রুপসী গ্রামের আওয়ামীলীগ নেতা সাইদুল ভুইয়া সহ তার পরিবারে অন্তত ৮-১০ জন মিলে অতর্কিত হামলা চালায়।  এসময় তরা দেশীয় অস্ত্র দিয়ে আমাদের উপর আক্রমন করে। তিন জন আহত হয়ে সিরাজগঞ্জ সদর হাসপালে চিকিৎসা নিচ্ছি। দ্রুত মামলা করা হবে

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে বক্তব্য নিতে সাইদুল ভূঁইয়ার মোবাইল ফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি।

এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানি জানান, ঘটনা স্থল পুলিশ পরিদর্শন করেছে। এজহার দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...