Trending Now

গরুর মাংস পুরোপুরি নিষিদ্ধ করছে আসাম

Date:

ডেস্ক রিপোর্ট : ভারতের আসাম রাজ্যে পুরোপুরি নিষিদ্ধ হচ্ছে গরুর মাংস খাওয়া। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গরুর মাংস নিয়ে আসামে আগে যা আইন ছিল সেটা খানিকটা বদল করা হচ্ছে। নতুন বেশ কিছু বিষয় সংযোজন করা হয়েছে। তার ফলে হোটেল-রেস্তোরাঁসহ একাধিক জায়গায় গরুর মাংস খাওয়া একেবারে বন্ধ হবে।

বুধবার হিমন্ত জানান, গরুর মাংস ভক্ষণ নিয়ে বৈঠকে বসেছিল রাজ্যের মন্ত্রিসভা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, গরুর মাংস খাওয়া নিয়ে এখন যে আইন রয়েছে সেটি সংশোধন করা হবে। তিন বছর আগে আসামে গোহত্যা বন্ধ করতে আইন প্রণয়ন করা হয়েছিল। সেখানে সাফল্য মিলেছে। তার পরেই আইনে আরো কড়াকড়ি আনার কথা ভাবছে হিমন্তের প্রশাসন।

আসামে এতোদিন পর্যন্ত নিয়ম ছিল, রাজ্যের মন্দির সংলগ্ন পাঁচ কিলোমিটার এলাকাতে গরুর মাংস ভোজন নিষিদ্ধ। এবার সেই আইনেই আরো কড়াকড়ি আনতে চলেছে আসামের বিজেপি সরকার।

রাজ্য সরকারের নতুন আইনে হোটেল এবং রেস্তোরাঁতে গরুর মাংস বিক্রি নিষিদ্ধ করা হবে। এছাড়া প্রকাশ্যে বা কোনো অনুষ্ঠানে গরুর মাংস খাওয়া যাবে না। কেবল মন্দির সংলগ্ন এলাকা নয়, গোটা রাজ্যজুড়েই এই নতুন আইন কার্যকর হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...