Trending Now

সিরাজগঞ্জে হেরোইনসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার

Date:

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে অভিনব কৌশলে মাদক পরিবহনকালে তিনশ চার গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‍্যাব)-১২।

মঙ্গলবার (৩ ডিসেম্বর)। সকালে র‍্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (অপস্ অফিসার) মোঃ উসমান গণি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানাধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‍্যাবের একটি দল। এছাড়াও তাদের সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহত ৩ টি মোবাইল ফোন ও নগদ পাঁচ হাজার একশো দশ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো, রাজশাহী জেলা সদরের ৯ নং ওয়ার্ড পরমন্দপুর গ্রামের মোঃ উজ্জ্বল আলীর ছেলে মোঃ সিহাব আলী (৩০) ও ৩ নং ওয়ার্ড মাদারপুর গ্রামের মৃত বাদশা আলীর মেয়ে মোছাঃ সেলিনা বেগম (৩৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা র‍্যাবকে জানায়, দীর্ঘদিন যাবৎ তারা লোকচক্ষুর আড়ালে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...