Trending Now

তালতলীতে ইলিশ মাছ ধরার বৈধ জাল ও সামগ্রী বিতরণ

Date:

বরগুনা প্রতিনিধি : বরগুনার তালতলীতে দুইটি ইউনিয়নের ২০ জন সামুদ্রগামী দরিদ্র জেলেদের মাঝে বৈধ ভাবে ইলিশ মাছ ধরার জাল ও সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে জেলেদের মাঝে আনুষ্ঠানিকভাবে এ জাল বিতরণ করা হয়।

বৈধভাবে জীবিকায়নের লক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলার সোনাকাটা ও নিশানবাড়িয়া ইউনিয়নের দুইটি গ্রামের সামুদ্রগামী দরিদ্র ২০ জেলেকে বৈধ ভাবে ইলিশ মাছ ধরার জাল ও সামগ্রী দেওয়া হয়। এ সময় প্রতি জন জেলেকে প্রায় ২৭ হাজার টাকার মাছ ধরার সামগ্রী দেওয়া হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা। এ সময় উপজেলা ফিশারিজ কর্মকর্তা ওয়ালিউল্লা শুভ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাইরুল ইসলামসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...