Trending Now

ভাঙ্গায় আওয়ামী লীগ নেতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেফতার

Date:

পার্থ প্রতিম ভদ্র : ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নুরুল্লাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শাহীন আলম সাহাবুর (৪৫) কে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল পৌনে ৩ টার দিকে ভাঙ্গা পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

সৈয়দ শাহীন আলম সাহাবুর মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১ টার দিক থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত ভাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলা সভা ও উপজেলা সমন্বয় পরিষদের সভায় যোগদান করেন বলে জানান উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বেশ কয়েকজন সদস্য।সভা শেষ করে বের হওয়ার কিছুক্ষণ পর তিনি আটক হন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোকছেদুর রহমান বলেন, নুরুল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহীন আলম সাহাবুরকে দুপুর পৌনে ৩ টার দিকে ভাঙ্গা বাজার এলাকা থেকে  গ্রেফতার  করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাঁধা দেওয়ার অভিযোগ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...