Trending Now

বিজয় দিবসে নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

Date:

ডেস্ক রিপোর্ট : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিজয় দিবসকে সামনে রেখে কোনও ধরনের নিরাপত্তা হুমকি নেই। কারণ এই বিজয় দিবস সবার, কারও একার নয়।

যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গৃহীত জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সোমবার (১৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বিজয় দিবস যাতে সুন্দরভাবে পালিত হয়, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা যাতে ভালো থাকে, সেসব নিয়ে সভায় আলোচনা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনও সমস্যা নেই।’

তিনি বলেন, ‘বিজয় দিবসে ট্রাফিকিং যাতে ভালো থাকে সেই ব্যবস্থা করা হবে। জাতীয় পতাকার রঙ এবং আকার যাতে একেক জায়গায় একেক রকম না হয় সেটা নিয়েও আলোচনা হয়েছে। সরকারের নির্ধারিত স্ট্যান্ডার্ড অনুযায়ী যাতে হয় সে অনুরোধ জানানো হয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আল্লাহর রহমতে কোনও ধরনের সিকিউরিটি থ্রেট নাই। ১৬ ডিসেম্বর সবার, সে জন্য এক্ষেত্রে কোনও নিরাপত্তা হুমকি নেই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...