Trending Now

সরকারের পক্ষ থেকে ভুল ত্রুটির কারনেই আহতদের মধ্যে ক্ষোভ: ফরিদা আখতার

Date:

বিশেষ প্রতিবেদন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সরকারের পক্ষ থেকে ভুল ত্রুটি হয়েছে বলেই চিকিৎসাধীন আহতদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দাবিগুলোর যৌক্তিক বলেই তারা হাসপাতাল ছেড়ে সড়কে নেমে এসেছেন। 

ঢাকার সাভারে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

ফরিদা আক্তার বলেন, ভোররাত পর্যন্ত আমি ক্ষুব্ধ চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলেছি। নানা আমলাতান্ত্রিক জটিলতার কারণে আহতদের অনেকেই এখনো ক্ষতিপূরণ পাননি। সেটির দ্রুত ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরও বলেন, গণখভ্যুত্থানে আহতদের মনে যে একটা ক্ষোভ হয়েছে, আমরা মনে করি আমাদের এটা দেখার দরকার আছে। নিশ্চই কোন ভুল ত্রুটি আমাদের দিক থেকে হয়েছে, একেবারেই ভুল হয় নি এমনটা নয়। চারিদিকে দেখতে গিয়ে কোনভাবে ভুল হয়ে যেতে পারে। তাদের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে যে কারনে তারা রাস্তায় নেমে এসেছে। 

উপদেষ্টা বলেন, হাত পায়ে ব্যান্ডেজ অবস্থায় যে তারা রাস্তায় ছিল, এটা দেখে আমরা থাকতে পারি নি। এজন্য আমরা কয়েকজন উপদেষ্টা রাত্রে সেখানে গিয়েছিলাম। তারা যে শুধু চিকিৎসা চাচ্ছেন তা না, তারা এমনও আছেন যে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের মধ্যে অনেকেই আছেন যারা ঋণ নিয়েছিলেন, তাদের বাড়িতে কিস্তির জন্য এসে ধরনা দেয়। তারা সে টাকা কোথায় পাবেন। 

এসময় তিনি বলেন, তাদেরকে পুনর্বাসনের ব্যাপারটা তারা চায়। আমরা মনে করি সেটা খুবই যৌক্তিক একটা দাবি। এটা আমরা মনে করি আজ দুপুরে বসলে একটা সমাধানে আমরা আসতে পারবো। সবাই দোয়া করবেন তারা যেন সুস্থ্য হয়ে ওঠে। তাদের প্রতি আমাদের ঋণ অনেক বেশি। কাজেই তাদের প্রতি কোন গাফিলতি হতে দেওয়া যাবে না।

তিনি আরো বলেন উপদেষ্টা হিসেবে আমরা শপথ নিয়েছি দেশের কল্যাণে কাজ করার জন্য দেশের মানুষ আগে ইলিশ খাবে তারপর রপ্তানি তিনি জানিয়ে আরো বলেন বিদেশ থেকে ডিম আমদানি এখনো শুরু হয়নি ডিম আমদানি শুরু হলে দেশের প্রান্তিক খামারিরা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে বলেন তিনি মতবিনিময় সভায় বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...