কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলার চিরাং বাজারে মোঃ তোফায়েল আহমেদ (৩৪) নামে একজন গ্রেফতার, দুই বছরের সশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদারের নেতৃত্বে উপজেলার চিরাং বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে গাঁজা সেবনকালে গ্রেফতার করেন।
জানা যায়, মোঃ তোফায়েল আহমেদ (৩৪) একজন আধিপত্য ব্যক্তির দ্বিতীয় পর্বের ছেলে যে কিনা ভবঘুরে, নেশাগ্রস্ত ও প্রকাশে গাঁজা ব্যবসায়ী।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার উপজেলা মিডিয়া সেলে লিখিত বক্তব্যে উল্লেখ করেন, পুলিশ ফোর্সসহ গাজা সেবনের সরঞ্জামাদী ও ২০ গ্রাম গাজাসহ গ্রেফতার করে তাকে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আসামীকে মোবাইল কোর্টের মাধ্যমে দুই বছরের সশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড করা হয় ।



