Trending Now

মোজাম্বিকে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ১০

Date:

ডেস্ক রিপোর্ট : গত সপ্তাহে মোজাম্বিকে নির্বাচন পরবর্তী বিক্ষোভের সময় বন্দুকযুদ্ধে কমপক্ষে ১০ জন নিহত এবং ৬৩ জন আহত হয়েছে। বুধবার মেডিকেল অ্যাসোসিয়েশনগুলো এ তথ্য জানিয়েছে।

মোজাম্বিকের নির্বাচন কমিশন জানিয়েছে, ক্ষমতাসীন দল ফ্রেলিমো ৯ অক্টোবরের ভোটে জয়লাভ করেছে। এর বদৌলতে ৪৯ বছর ধরে ক্ষমতায় থাকা দলটি দেশ শাসনের জন্য আরো একটি মেয়াদ পেলো।

নির্বাচন কমিশনের এই ঘোষণার পর সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিরোধী প্রার্থী, সুশীল সমাজ ও পর্যবেক্ষকরা জানিয়েছেন, নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে।

নির্বাচন কমিশন জালিয়াতির অভিযোগের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। পুলিশ বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল ও গুলি ছুড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী পাসকোল রোন্ডা মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন,  বিক্ষোভগুলো সহিংস ছিল এবং নিরাপত্তা বাহিনী জনশৃঙ্খলা পুনরুদ্ধার করতে বাধ্য হয়েছিল। 

মেডিকেল অ্যাসোসিয়েশন অফ মোজাম্বিক এবং অর্ডার অফ ডক্টরস অফ মোজাম্বিকের একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘১৮ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে গুলি চালানোর ৭৩টি ঘটনা রেকর্ড করা হয়েছে, যার ফলে ১০ জন নিহত হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...