সাভার প্রতিনিধি : ঢাকা সাভারে আরিচা মহাসড়কে সাভার নিউ মার্কেটের সামনে মঙ্গলবার ভোরে এক যাত্রী গাড়ি থেকে নামলে হামলা চালায় ছিনতাইকারীরা। স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে গাড়ি থেকে নামার পর কয়েকজন ছিনতাইকারী তাকে গতিরোধ করে ছুরিকাঘাত করে। নিহতের জাতীয় পরিচয় পত্রে তার নাম আসাদুজ্জামান (৩৮) পিতা আবু বক্কর রংপুর তারাগঞ্জ বলে জানা যায়।
সাভার মডেল থানার উপপরিদর্শক মাহবুব বলেন, নিহতের হাতে এবং রানে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। সাভারে কোথায় থাকে এবং কি করে তা বিস্তারিত পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে এবং একটি হত্যা মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।



