Trending Now

পূর্বধলায় সাবেক এমপি সহ ২১ জনের নামে হত্যা মামলা গ্রেপ্তার-১

Date:

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি ঃ নেত্রকোণার পূর্বধলায় নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এরশাদ আলী খন্দকারকে হত্যার অভিযোগে সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান ও দুই ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২১ জন নেতাকর্মীর বিরুদ্ধে পূর্বধলা থানায় হত্যা মামলা হয়েছে। এছাড়াও আরো অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি দেখানো হয়েছে।

শনিবার দিবাগত রাতে পূর্বধলা থানায় হত্যা মামলাটি দায়ের করেন নিহত বিএনপি নেতা এরশাদ আলী খন্দকারের স্ত্রী সুফিয়া খাতুন। মামলার বিবরণে জানাযায়, উপজেলার নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এরশাদ আলী খন্দকারকে দলীয় বিরোধের জেরধরে গত ২০১৮ সালের ২২ ডিসেম্বর বিকালে নরনায়নপুর গ্রামের রতন খন্দকারের বাড়ির সামনে আসামিরা বেধড়ক মারপিট করে হত্যা করে।

মামলার আসামিরা হলেন, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক) (৭০), সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন (৪৮), শফিকুল ইসলাম শফিক (৪৫), মাসুদ আলম টিপু (৫৫), কমল সরকার (৫০), হাসান (৫০), নূরুল আমিন (৫০), আব্দুল কুদ্দুছ বেপারী(৫৫), মো. খোকন মিয়া(৪৫), শাহজাহান কবীর (৪৪), ইসলাম উদ্দিন (৫৭), সাহজাত হোসেন সাজ্জাত (৫৯), জাহাঙ্গীর (৩৫), বেলায়েত হোসেন খান (৭০), মো. আল উছমান বেপারী (৬৯), মো. রফি বেপারী (৪০), রমজান (৪০), সজুত খান(৫০), লাল মিয়া (৫২), ফেরদৌস (৪০), উজ্জ্বল (৪০)।

এ মামলায় বেলায়েত হোসেন খান (৭০) নামের এক আওয়ামী লীগ নেতাকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বেলায়েত উপজেলার ইয়ারন গ্রামের মৃত আব্দুল জব্বার খানের ছেলে। তিনি মামলার এজাহারভুক্ত আসামি।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, এই মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...