Trending Now

কেন্দুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

Date:

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি ঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। (২৪ অক্টোবর) বৃহস্পতিবার সকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জনস্বাস্থ্য ও উপজেলা প্রশাসন এর উদ্যোগে জাতীয় সেনিটেশন মাসে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সারাদেশের মতো বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাকীর সভাপতিত্বে আলোচনার কার্যক্রম শুরু হয়ে প্রধান অতিথি ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমদাদুল হক তালুকদার।

উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফতাব উদ্দিন,উপজলা জনস্বাস্থ্য প্রকৌশলীর উপসহকারী প্রকৌশলী শাহাদাৎ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম খান, সহকারী শিক্ষা অফিসার মোঃ আবুল কাসেম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মির্জা মোহাম্মদ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ খন্দকার শাহীন সহ উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

শতশত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মডেল হিসাবেই আছে কারণ আমি সকল শিক্ষার্থীদের হাত উত্তোলন করে দেখেছি তাদের সকল কিছু সুন্দর তাদের সকলের ভবিষ্যতে উত্তর উত্তর কামনা করি। তিনি বলেন যে কোন কাজের আগে এবং পরে সকল শিক্ষার্থীদের হাত দোয়ার আহ্বান জানান। পরে জনস্বাস্থ্য প্রকৌশলী শাহাদাৎ হোসেন নিজের হাত সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে সকলকে অভিহিত করে এবং সাবান ব্যবহারের বিভিন্ন পরামর্শ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...