Trending Now

ড. ইউনূসকে নিয়ে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন ভুয়া: প্রেস সচিব

Date:

ডেস্ক রিপোর্ট : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদন সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জনসাধারণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় একটি কুচক্রিমহল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভুয়া তথ্য ছড়াচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) শফিকুল আলম তার ফেসবুকে পোস্টে বিষয়টি উল্লেখ করে সবাইকে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

তিনি জানান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যোগাযোগ করেন ওয়াশিংটন পোস্ট কর্তৃপক্ষের সঙ্গে। পত্রিকা কর্তৃপক্ষ জানায়, প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।এটি তাদের করা নয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াশিংটন পোস্টের নামে ছড়িয়ে পড়া ভুয়া প্রতিবেদনে বলা হয়েছে, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শীর্ষ সেনা কর্মকর্তাসহ হাজারো সামরিক সদস্যকে বরখাস্ত করেছে।

ওই মিথ্যা প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে রাজনৈতিক সংকট তীব্র আকার ধারণ করছে। শেখ হাসিনা চলতি বছরের ৫ আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন এর কয়েকদিন পর, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করতে বাধ্য হন।

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে মিথ্যা ওই প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার ছাত্র সংগঠনগুলোর মাধ্যমে বিক্ষোভের আয়োজন করার পরিকল্পনা করছে।ওই ছাত্র সংগঠনগুলোকে উগ্রপন্থী কার্যকলাপের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এই বিক্ষোভের লক্ষ্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে যেকোনো মূল্যে পদত্যাগে বাধ্য করা।

বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ভুয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছে।

প্রেস সচিব জানিয়েছেন, ওই প্রতিবেদনে এমন আজগুবি সব তথ্য পরিবেশন করা হয়, যাতে সরকারের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের দুরত্ব বৃদ্ধি পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...