Trending Now

জনগনের ভালোবাসা না থাকলে লাঠিয়াল বাহিনী দিয়ে ক্ষমতায় টিকে থাকা যায়না ,তাহের তালুকদার

Date:

মোহাম্মদ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ইউনিয়ন যুবদলের উদ্যোগে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিকেল ৩ টায় উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামধলা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় তাহের তালুকদার বলেন ,জনগনের ভালোবাসা না থাাকলে লাঠিয়াল বাহিনী দিয়ে ক্ষমতায় টিকে থাকা যায়না

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ মনসুর আজাদ খোকন আকন্দের সভাপতিত্বে ও ধলামূলগাও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা সরকারি কলেজের সাবেক ভিপি, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিনবারের সাধারণ সম্পাদক, ১৬১ নেত্রকোনা-৫ পূর্বধলা আসনে ধানের শীষের নমিনি আলহাজ্ব আবু তাহের তালুকদার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ফকির হাবিব, সাহেদ আল মামুন শহিদ ফকির, উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মাহাবুবুল আলম ডালিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দল এর যুগ্ম আহ্বায়ক কাজী মুমিনুল ইসলাম মুন্না,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বকর রানা প্রমুখ সহ পূর্বধলা উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ৫নং ধলামূলগাও ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে যুবদলের ঐতিহ্য ও সংগ্রামের ধারাবাহিকতায় যুবসমাজকে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...