সংলাপ প্রতিবেদক : গতকাল মঙ্গলবার জাতীয়তাবাদী গনতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর সহযোগী সংগঠন জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন-এনডিএম এর উদ্দোগে ঢাকা মহানগর উত্তরের খিলক্ষেত এলাকায় বিশাল পথসভার আয়োজন করা হয়েছে।
রাষ্ট্র সংষ্কারে তারুণ্যের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এ পথসভার আয়োজন করা হয়।
পথসভাতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয়তাবাদী গনতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর মহাসচিব মোমিনুল আমিন। সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী গনতান্ত্রিক ছাত্র আন্দোলন-এনডিএম এর কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মাসুদ রানা জুয়েল, সঞ্চালনা করেন জাতীয়তাবাদী গনতান্ত্রিক ছাত্র আন্দোলন-এনডিএম এর কেন্দ্রীয় নির্বাহী সংসদের ১নং সাংগঠনিক সম্পাদক মো:মোস্তাফিজুর রহমান
পথ সভাতে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন-এনডিএম এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি, এডভোকেট নূরুল উল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালী চৌধুরী রাকিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ,
ঢাকা মহানগর উত্তরের ছাত্র আন্দোলন এর আহ্বায়ক মাহিদুল ইসলাম জিহাদ ও সদস্য সচিব জাহিদ মামুন সহ প্রমুখ নেতৃবৃন্দ।
পথসভায় বক্তৃতা দেন প্রধান অতিথি এনডিএম মহাসচিব মোমিনুল আমিন। তিনি বলেন, “রাষ্ট্র আমাদের সবার,রাষ্ট্র সংষ্কারের দ্বায়িত্বও আমাদের সবার।” তিনি আরও বলেন,”পলায়নকারী খুনী হাসিনার পদত্যাগের দালালির প্রমাণ তার কাছে নেই বলে রাষ্ট্রপতি যে বক্তব্য দিয়েছেন সে স্ববিরোধিতা ও পাগলের প্রলাপ। সংসদ ভেংগে দেবার পর প্রধানমন্ত্রী আর পদে থাকে না।”



