কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি ঃ কেন্দুয়ার সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক , কেন্দুয়ার টপ সন্ত্রাসী আসাদুল হক ভূঁইয়া দুই দিনের রিমান্ডে।
রবিবার (২০অক্টোবর) বিকালে নেত্রকোনার কেন্দুয়া থানায় দ্রুত বিচার ও বিস্ফোরক আইনে গ্রেফতার দেখিয়ে সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কেন্দুয়া উপজেলার টপ সন্ত্রাসী আসাদুল হক ভূঁইয়াকে দুই দিন রিমান্ডে আনা হয়েছে।
থানা সূত্রে জানা যায় আসাদুল হক ভূঁইয়া এর আগেও দুটি মামলায় রিমান্ডে ছিল।
২৫ সেপ্টেম্বর কেন্দুয়া পৌরসভার বাসিন্দা মোঃ জামাল উদ্দিন বাদী হয়ে ৯৮ জনের বিরুদ্ধে মামলা রুজু করেন। উক্ত মামলায় সাবেক সাংসদ অসীম কুমার উকিল ও তার স্ত্রী মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক অপু উকিল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির বাঙালী, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভুঁইয়া তার স্ত্রী উপজেলা যুব মহিলা লীগের সভাপতি কল্যানী হাসান, সাধারণ সম্পাদক সুলতানা পারভীন পপি, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সহ অনেকেই । এছাড়াও আরও অঙ্গাত ১৫০-২০০ আছে।
উল্লেখ্য গত ৪ সেপ্টেম্বর বুধবার ঢাকা র্যাব ১৪ সেখান থেকে অন্য একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল আসাদুল হক ভূঁইয়াকে।
কেন্দ্রীয় বিএনপির নেতা জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর বাসা, বিএনপির দলীয় কার্যালয় হামলা ও ভাংচুর করার অভিযোগে দ্রুত বিচার ও বিস্ফোরক আইনে মামলায় রিমান্ডে আনা হয়েছে থাকে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন আদালতের নির্দেশে আসাদুল হক ভূঁইয়াকে দুই দিনের রিমান্ডে আনা হয়েছে আইনি প্রক্রিয়ায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি দ্রুত ও বিস্ফোরক আইনে মামলার এজাহার ভুক্ত আসামী।



