Trending Now

বিয়ের ১২ বছর পর মা হতে যাচ্ছেন অভিনেত্রী রাধিকা

Date:

বিনোদন ডেস্ক : বিয়ের ১২ বছর পর মা হতে যাচ্ছেন ভারতীয় সিনেমার আলোচিত অভিনেত্রী রাধিকা আপ্তে। ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি প্রকাশ করে মা হতে যাওয়ার ঘোষণা দেন তিনি। ব্রিটিশ ভায়োলিন বাদক ও সংগীতজ্ঞ বেনেডিক্ট টেলর ও রাধিকা দম্পতির এটি প্রথম সন্তান।

যুক্তরাজ্যের লন্ডনে চলছে বিএফএল লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪। এতে প্রদর্শিত হয় রাধিকা অভিনীত ‘সিস্টার মিডনাইট’ সিনেমা। এ আসরে অন্তঃসত্ত্বা রাধিকা উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন। কারণ তার মা হতে যাওয়ার খবরটি গোপন ছিল। এ মঞ্চে তোলা ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন রাধিকা।

বেবি বাম্পের ছবি প্রকাশের পর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন রাধিকা আপ্তে। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি সহকর্মীরা অভিবাদন জানাচ্ছেন।

লন্ডনে নাচ শিখতে গিয়ে ২০১১ সালে ব্রিটিশ ভায়োলিন বাদক ও সংগীতজ্ঞ বেনেডিক্ট টেলরের সঙ্গে রাধিকার পরিচয় হয়। ২০১২ সালে বিয়ে করেন এ জুটি। এরপর কেটে গেছে দীর্ঘ ১২ বছর। অবশেষে এ দম্পতির সংসার আলো করে আসছে নতুন অতিথি। তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...