Trending Now

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, ভূয়া সেনা সদস্য আটক

Date:

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সেনা ক্যাম্পের সদস্য পরিচয় দিয়ে চাকরীর প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ভূয়া সেনা সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার জেলা বাস টার্মিনাল থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম কামাল হোসেন। তিনি পাবনার আটঘরিয়া উপজেলার দরবেশপুর গ্রামের মতিন মন্ডলের ছেলে।

ঝিনাইদহ সেনা ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,আটককৃত কামাল হোসেন নিজেকে ঝিনাইদহ সেনা ক্যাম্পের সদস্য দাবি করতেন। এরপর সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতেন। প্রতারণার শিকার এক ভূক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দুপুরে ঝিনাইদহ সেনা ক্যাম্পের টহল টিম জেলা বাস টার্মিনালে অভিযান চালিয়ে প্রতারক কামাল হোসেনকে আটক করে। আটককৃতকে র‌্যাব ৬ এ হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...