Trending Now

নেত্রকোনায় নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

Date:

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা :  ‘স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ স্লোগানকে প্রতিপাদ্য করে নেত্রকোনায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে দিবসটি উপলক্ষে জেলা প্রশসাকের কার্যালয়ের সামনে নেত্রকোনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও হাত ধোয়া কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দিসবটি উপলক্ষে নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস হাত ধোয়া কর্মসূচির উদ্বোধন করেন। এতে উপস্থিত শিক্ষার্থীদেরকে হাত ধোয়ার বিভিন্ন কলাকৌশল দেখানো ও শেখানো হয়। 

পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘আমি অঙ্গীকার করিতেছি, খাবার আগে ও শৌচাগার ব্যবহার করার পর সাবান দিয়ে ভালোভাবে দুই হাত পরিষ্কার করব এবং এই অভ্যাসটি পালন করতে অন্যদের উৎসাহিত করব’ এই শপথে দীক্ষিত হয়ে গণস্বাক্ষরপত্রে স্বাক্ষর করে।

এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি মোক্তারপাড়াস্থ ঈদগাহ মাঠে এসে শেষ হয়।

বর্ণাঢ্য র‌্যালিতে নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসুম, জনস্বাস্থ্য অধিদপ্তরের সদর উপজেলা প্রকৌশলী আকাশ বসাক, কলমাকান্দার প্রকৌশলী মো. নজরুল ইসলাম ও খালিয়াজুরী উপজেলা প্রকৌশলী শাকিল সারোয়ার, জনস্বাস্থ্য অধিদপ্তরসহ জেলায় কর্মরত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং স্কুলপড়ূয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...