Trending Now

নেত্রকোনার পূর্বধলায় বন্যাকবলিত মানুষের মাঝে সেনাবাহিনী’র ত্রাণ বিতরণ

Date:

নূর উদ্দিন মন্ডল দুলাল : নেত্রকোণার পূর্বধলায় ঘাগড়া ইউনিয়নের কাপাশিয়া এলাকায় সেনাবাহিনীর পক্ষ থেকে ৫০০ জন বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণসামগ্রী’র মধ্যে ছিল চাল, ডাল, সয়াবিন তেল, ছোট বাচ্চাদের ল্যাকটোজেন ওয়ান, টু, থ্রি, গুড়ো দুধ, ছোট বাচ্চাদের কাপড়, মহিলাদের জন্য কাপড় এবং পুরুষদের জন্য টিশার্ট। বুধবার (৯ অক্টোবর) বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন ৭৭ ব্রিগেডের অধীনে নেত্রকোনা জেলায় দায়িত্বরত ৮ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার এর তত্ত্বাবধানে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

নেত্রকোনা জেলায় দায়িত্বরত ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনাবাহিনীর মেজর জিসানুল হায়দার জানান, গত কয়েকদিন ধরে অব্যাহত বর্ষণ ও বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়ে পানির নিচে তলিয়ে যাওয়ার সংবাদ পেয়ে পূর্বধলা আর্মি ক্যাম্প হতে টহল ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে পানি বন্দী ৫০০টি পরিবারের প্রত্যেককের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণসামগ্রী বিতরণের সময় প্র্বূধলা অস্থায়ী সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার শহিদ উল্লাহ ভুঁইয়া, ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম মাজহারুল ইসলাম রানাসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করার পাশাপাশি বন্যা দুর্গতের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...