Trending Now

সংখ্যালঘু ইস্যুতে বিকেলে কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র উপদেষ্টা

Date:

ডেস্ক রিপোর্ট : ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে ঢাকায় বিভিন্ন মিশনে দায়িত্বরত বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার (২ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। এ সময় ইসকন ইস্যুসহ সাম্প্রতিক ঘটনাপ্রবাহ তুলে ধরা হতে পারে। ইতোমধ্যে সব কূটনৈতিক মিশনকে চিঠি দিয়ে ব্রিফিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছে।

ব্রিফিংয়ে রাষ্ট্রদূত, হাইকমিশনার, চার্জ দ্য অ্যাফেয়ার্স বা মিশন প্রধানের সঙ্গে যে কোনো কূটনীতিক অংশ নিতে পারবেন। আন্তর্জাতিক সংস্থা এবং সংগঠনের প্রতিনিধিদের এর বাইরে রাখা হয়েছে।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, ব্রিফিংয়ে ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে কূটনীতিকদের আনুষ্ঠানিকভাবে অবহিত করবে সরকার। ইসকন পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে জানানো হবে। সেই সঙ্গে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ উঠে আসবে।

কূটনীতিকদের ব্রিফিং শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...